ডিজিটাল জানালায় ২০২০ বরণ
সময়-দূরত্ব ঘুচে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই একসঙ্গে স্বাগাত জানালো নতুন বছর, নতুন দশককে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ভাসছে নতুন বছরের শুভ কামনায়। স্বরচিত ছাড়াও জিফ ইমেজ, ইমোজি বহুমাত্রিক পোস্ট এবং ইনবক্সে চলছে বর্ষবরণের এই উৎসব।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে নিজের ছবির বাম পাশে এক তোড়া বেলুনের ওপর লিখেছেন- “সবাইকে ইংরেজি নববর্ষ ২০২০-এর শুভেচ্ছা।”
তবে এর আগের পোস্টে তিনি লিখেছেন, “গ্রেগরীয় নতুন বছরের শুভেচ্ছা। আমি এই সালটি ব্যবহার করি তবে আমার নববর্ষ পহেলা বৈশাখ।”
একইভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার হাস্যজ্বল ছবির পাশে লিখেছেন- আইসিটি পরিবারের পক্ষ থেকে সকলকে ২০২০ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা “
ভিডিও বার্তায় ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক মাহতাব আহমেদ। পোস্টে তিনি লিখেছেন- “সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা
২০২০ হয়ে উঠুক সম্ভাবনা এবং আনন্দময়।
সবাই ভালো থাকবেন।”
নতুন বছরকে স্বাগত জানিয়ে ফেসবুক পোস্টে পল্লব মোহাইমেন লিখেছেন,
“ছিলাম ঊনিশে এলাম বিশে
কিই-বা আর যায় আসে
একটুখানি ঊনিশ-বিশে!
শুভ হোক ২০২০”
মুস্তাক ইবনে আইয়ুব লিখেছেন, “Happy 2020 to everyone.
May we become more responsible towards mother Earth in this year and years to come. Let us become more considerate towards all life forms. Let us learn to live with harmony and peace with others.”
আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, “সালটা ইংরেজি নয়, "খ্রিস্টিয়" সবাইকে শুভেচ্ছা।”
মঞ্জুরুল হক লিখেছেন, "আমিও পথের মত হারিয়ে যাব
আমিও নদীর মত আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন" বলে ২০১৯ বিদায় নিল।
৩৬৬ দিন পর ২০২০ একই পথে অপসৃত হবে।
আমাদের জীবনে নতুন বছর সুন্দরের বার্তা বয়ে আনুক। সবার তরে শুভকামনা।